আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কিছুক্ষণ পূর্বে ইরাকে রাজধানী বাগদাদের আল্লাউই, সালিহিয়্যাহ, মারইয়াম ও শুরজাহ অঞ্চল বোমা বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, এমতাবস্থায় এ বিস্ফোরণের ঘটনা ঘটলো যখন গতকাল শুক্রবার ইরাকের শিয়া ও সুন্নি ওলামাগণ ঐক্যের প্রতীক হিসেবে পরস্পরের পাশে দাঁড়িয়ে জুমআর নামায আদায় করেছেন।